Sunday, December 13, 2009

নৈতিকতা এবং আমরা ...

এটা আমার লেখা প্রথম ব্লগ। আমার লেখার হাত কোনো দিন এ ভাল ছিল না। তাই আমার ব্লগ এর লেখা যে ভাল হবে এইটা আশা করা বোকামি। সে যাই হোক, আমি আমার প্রথম ব্লগ এ একটু বিচ্ছিন্ন চিন্তা গুলোক কথায় রূপ দিতে চাই। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা গুলো খাপছারা আর বিরক্তিকর লাগতে পারে বলে।

 আমরা নিজেদের কে সভ্য জাতি বলে দাবি করি। কথাটা বড়াই করে বলা যায়, যদি আসলেই তা সত্য হতো। আমরা যত সভ্য হচ্ছি ততই নিজেদের কে সভ্যতার আড়াল এ নিয়ে, নৈতিকতা বিসর্জন দিয়ে, নিজেদের মনের পশুকে আশ্রয় দিচ্ছি। আজ আমার মাঝে মাঝে ভয় হয় যে এই প্রচলিত ব্যাবস্তাতে নিজেকে মানিয়ে নিতে পারব কি না। রাস্তাই বের হলে দেখি ধনীর অত্যাচার গরীবের উপর, সবার মদ্ধে কিসের যেন প্রতিদ্বন্দ, কেও কাওকে বিশ্বাস করতে পারেনা। সবাই সন্দেহ বেড়াজালে আটকা। সবার নিজ নিজ আখের গুছাতে ব্যাস্ত।

আজ টেবিলের তলা দিয়ে টাকা না দিলে ফাইল বের হয় না। তরুণ সমাজে আজ অশ্লানীতা, উচ্ছৃখলতা স্টাইলে পরিণত। অন্যয় সহ্য করতে করতে আজ আমাদের সয়ে গেছে। কৃষকরা আজ বঞ্চিত। দূর্নীতের স্কেলে প্রথম সারিতে আমরা। আমরা কি এই চাই?

আর আমার ভয় এখানেই, আমি এগুলো করতে চাই না। কিন্তু আমি তো সমাজের উর্ধে নই। আমিও কি গতানুগতিক সিসটেম এর মদ্ধে আটকা থাকব?
আমাদের মদ্ধে কি ভাল লোক এর এতই অভাব? আমরা কি পারি না এই সিসটেম কে পরিবর্তন করতে?

আমি কাওকে উপদেশ দিতে চাই না, তার যোগ্যতা আমার নেই। আমি এর ফালতু কথা পরে অনেকেই মনের করতে পারে আমি আতেল। কিন্তু আমার এই লেখা যদি এক বার এর মত ও কারো মনে একটু চিন্তার যোগান দিতে পার, তবে আমি সার্থক, তবে আমি আতেল হয়েও খুশি।

5 comments:

mahmud said...

স্বাগত জানাই বন্ধু তোমাকে ব্লগ জগতে। এইসব সত্য কথা, আতলামির কিছু নেই। তবে আমরা নৈতিকতা বলতে কোন নীতিতে বিশ্বাসী-- সেইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার...

চালিয়ে যা, হয়ত তোর লেখা পড়ে কোন মানুষ উৎসাহিত হয়ে যাবে... সেটা তো আর কম সফলতা না!

ভুল বানান শুধরে নিস পারলে, এগুলো পড়তে অস্বস্তি দেয়...

Unknown said...

ধন্যবাদ ফয়সাল।

shamim said...

সমাজের বাস্তব কথাগুলোই তো বলেছেন...এতে আতলামির কি আছে!!
ধন্যবাদ

taaha said...

প্রথম লেখা এবং লেখার বিষয়বস্তুর জন্য তোমাকে স্বাগত জানাই।ভালো লেখা।আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা পরিবর্তিত হই, তবে সমাজ একদম পাল্টে যাবে বলে আমার বিশ্বাস।

Unknown said...

@shamim: oneker kase atlami lagte pare. but fact hoilo je jantrik jiboner karone amra amder mullobodh haraye feltesi.
thanks.
@taha: ami tor sathe 1 mot. but amder moddhe ei rokom loker sonkha khub kom. ar jara ase tader 90% current system er karone bichhuto hoye jai.
thanks.